
License Full set
Quantity
Total: ৳1,550

Saifuddin Mehedy
Senior Teacher
Book Details
ওভারভিউ
প্রথম পরিচ্ছেদ
সকাল সাতটা পঁয়তাল্লিশ।
পুরী এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছতেই এগারো নম্বর প্লাটফরম সরগবম হয়ে উঠলো। গাড়িখানা এখনও থামে নি, আরোহীরা নামবার জন্যে তৈরী হচ্ছে। স্টেশনের কুলিরা গাড়ির মধ্যের মোটের দিকে দৃষ্টি রেখে সঙ্গে সঙ্গে ছুটছে আট দশজন,—কেউ কেউ ইতিমধ্যে চলন্ত গাড়ির পাদানীতে উঠে পড়েছে। রাত্রিজাগা ও দীর্ঘসময় গাড়ির কামরার মধ্যে আবদ্ধ থাকায় আরোহীদের বেশ ক্লান্ত দেখাচ্ছে। ফ্লাটফরমের মধ্যে গাড়িখানা আস্তে আস্তে কিছু দূর গিয়ে একেবারে থেমে গেল।
সেকেণ্ড ক্লাস কামরা থেকে বুলেট একটা চামড়ার সুটকেশ ও বেডিং নিয়ে নামতেই দুজন কুলি তার কাছে ছুটে এসে সেলাম করলে। বুলেট কিন্তু নিজেই মোট দুটো বয়ে নিয়ে চললো। প্লাটফরমের মাঝামাঝি আসতে দূর থেকে বজ্রকে দেখতে পেয়ে জোর গলায় ডাকলে, “বজ্র!”
বজ্র বুলেটের জন্যেই স্টেশনে এসেছিল; সে ছুটে এসে বুলেটের হাত থেকে বেডিংটা নিয়ে বললে, “যাক্, তুমি ঠিক সময় এসে গেছ, পুরীর গাড়ি এক-একদিন লেট করে। চল, স্টেশনের বাইরে বোমা .তার মোটর নিয়ে অপেক্ষা করছে।”
স্টেশনের সামনে বড় রাস্তার ওপর মোটরে বোমা বোধ হয় একটু ঘুমিয়ে পড়েছিল। তার আর অপরাধ কি! কদিন যা পরিশ্রম যাচ্ছে—দিনে, রাতে। বুলেট ও বজ্র স্টেশন থেকে বের হলো। কিছু দূরে দেখা যায় বোমার গাড়ি। বজ্র ডাকলে, “বোমা, বোমা!”
একদল ট্রেনযাত্রী সেইখান দিয়ে স্টেশনে ঢুকছিল। ‘বোমা’ কথাটা কানে যেতেই তারা হকচকিয়ে যায়। চারিদিকে তাকায়—চোখে আতঙ্ক। বুলেট তাদের মানসিক অবস্থা বুঝতে পারে, বলে, “কিছু মনে করবেন না আপনারা। আমাদের যে বন্ধুটি ঐ মোটরে বসে আছে, তার নাম ‘বোমা’, আমরা তাকে ডাকছি।”
- গুরুত্বপূর্ণ সব তথ্য একত্রে গোছানো আছে।
- পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য উপযোগী।
- বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক।
- কম সময়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আয়ত্ত করা যায়।
- প্র্যাকটিস ও রিভিশনের জন্য সহজ ভাষায় সাজানো।
- শিক্ষার্থীদের নিয়মিত প্রস্তুতিতে সাহায্য করে।
FAQs
আরও কিছু বই
